এনসিপি থেকে পদত্যাগ করে গণঅধিকারে ফিরলেন আবু হানিফ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২৫, ২০:০৫আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২১:০৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে আবারও গণঅধিকার পরিষদে ফিরেছেন আবু হানিফ। 

বৃহস্পতিবার (৬ মার্চ) এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’

পদত্যাগের ঘটনা সত্য উল্লেখ করে আবু হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, যে কারণে এনসিপিতে যুক্ত হয়েছি, ভেবেছিলাম ওখানে থেকে তরুণদের ঐক্যবদ্ধ করা সম্ভব। বিশেষ করে ১৮-এর কোটা সংস্কার এবং ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের তরুণদের। কিন্তু এখন মনে হচ্ছে—আমি যদি আমার পূর্বের দল গণঅধিকার পরিষদে ফিরে আসি, তাহলে সেখান থেকে আরও সহজে তরুণদের ঐক্যবদ্ধ করা সম্ভব। তাই আমি পদত্যাগ করেছি।

/এএইচএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি