‘নারীরা এমন নয় প্রয়োজনে ব্যবহার করবো, না হলে অপপ্রচার চালাবো’

ঢাবি প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ১৮:২৬আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৮:৩৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, নারীদের নিয়ে এমন ভাবার সুযোগ নেই যে, তাদের যখন প্রয়োজন হয় ব্যবহার করবো আর প্রয়োজন না হলে নিয়ে অপপ্রচার চালাবো।

নারীর নিরাপত্তার দাবিতে শনিবার (৮ মার্চ) বিকাল ৫টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

সারজিস অলম বলেন, ‘আমরা দেখেছি আমাদের বোনেরা যখন রাজপথে আন্দোলন করেছে তখন সবাই সমর্থন করেছে। কিন্তু তারা যখন রাজনীতিতে আসছে তখন তাদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা দলের পক্ষ থেকে স্পষ্টকরে বলতে চাই, আমরা আমাদের বোনদের এই অভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যেমন সামনের সারিতে পেয়েছি, আগামীর রাজনীতিতে পলিসি মেকিংয়েও সামনের সারিতে দেখতে চাই।’

সরকারের ব্যর্থতা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের মা-বোনদের যতটুকু সেফ অনুভব করার কথা এই মুহূর্তে ততটুকু নিরাপত্তা এই সরকার তা নিশ্চিত করতে পারছে না। আমরা গণঅভ্যুত্থানে দেখেছি, প্রত্যেকটা মিছিলের সামনের সারিতে আমার বোনেরা ছিল। যখন আমাদের মিছিলের সামনে একশ’ জন বোন দাঁড়িয়ে যেতো তখন আমারা কয়েক হাজার ভাইয়ের থেকে বেশি সাহস পেতাম। এই একশ’ জন নারীই কিন্তু খুনি হাসিনার রেজিমে কাপন ধরিয়ে দিয়েছিল।’

নারী নির্যাতনের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে সারজিস বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি, মাগুরার ছোট্ট বোন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শকুনদের দৃষ্টি থেকে আমাদের বোনদের রক্ষা করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও কীভাবে একজন বোনের ওপর এক লোক তার মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। পোশাক নিয়ে যেভাবে ইচ্ছা কথা বলেছে।’

সারজিস আলম বলেন, ‘আমরা যদি ঘণ্টার পর পর ঘণ্টা থানায় এসে দাঁড়িয়ে থাকি, আমরা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাধ্য করি, আমরা যদি একদিনের মধ্যে জামিন নিতে বাধ্য করি, এই কাজগুলো একটি রাষ্ট্র সঠিকভাবে চলার জন্য বাধা হয়ে দাঁড়ায়। আমাদের বুঝতে হবে, কোথায় কোন কথা বলতে হয়। একজনের বিশ্বাস আরেকজনের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্রকে আমাদের ঘর মনে করলে চলবে না।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে দলের পক্ষ থেকে বলি, রাষ্ট্র এক জিনিস, ধর্ম আরেক জিনিস। রাষ্ট্রকে সব ধর্মকে ধারণ করতে হয়। সব চিন্তা-ধারার মানুষকে ধারণ করতে হয়। এখানে একজন মানুষ চাইলেই তার রীতি-নীতি, বিশ্বাস অন্যজনের ওপর চাপিয়ে দিতে পারে না।’

সমাবেশে শহীদ মাসুদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস শাফাসহ জাতীয় নাগরিক পার্টির একাধিক নেতাকর্মী কথা বলেন। প্রত্যেকেই নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সরকারের প্রতি আহ্বান জানান।

/আরকে/
সম্পর্কিত
‘গুজব ছড়ানোর দায়ে সারজিস-মিতুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত’ 
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় যা বললেন হাসনাত-সারজিস
যারা বিএনপিকে ভোট দিয়েছে, ৩ মাস না যেতেই তারা হতাশ: সারজিস আলম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান