‘গুজব ছড়ানোর দায়ে সারজিস-মিতুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ মে ২০২৬, ১৫:৩৮ আপডেট : ২৩ মে ২০২৬, ২১:১৬

গুজব ছড়ানোর দায়ে এনসিপি নেতা সারজিস আলম এবং ডা. মাহমুদা মিতুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। 

শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। 

আবু হানিফ লেখেন, "অভিযোগ যখন ছাত্রদল কিংবা বিএনপির বিরুদ্ধে উঠেছিল তখন সেটিকে ‘অস্ত্র’ বলা হয়েছিল। কিন্তু একই ধরনের জিনিস যখন এনসিপির এক কর্মীর হাতে দেখা গেল তখন সেটিকে বলা হচ্ছে ‘সেলফ ডিফেন্স স্টিক’। এই দ্বৈত মানদণ্ড কিভাবে গ্রহণযোগ্য হতে পারে?’’

তিনি বলেন, ‘‘রাজনীতিতে ন্যূনতম সততা ও নৈতিকতা থাকলে একই ঘটনার ক্ষেত্রে সবার জন্য একই মানদণ্ড প্রয়োগ করতে হয়। ব্যক্তি বা দল ভেদে ব্যাখ্যা বদলে গেলে সেটি আর ন্যায়বিচার বা নিরপেক্ষতা থাকে না, বরং রাজনৈতিক সুবিধাবাদের প্রকাশ হয়ে দাঁড়ায়।’’

তিনি আরও বলেন, ‘‘সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, শুরুতেই সারজিস আলম ও ডা. মাহমুদা মিতু যাচাই বাছাই ছাড়াই সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন। পরে সমালোচনার মুখে তারা সেই পোস্ট ডিলিট করেছেন। কিন্তু পোস্ট ডিলিট করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কারণ একটি গুজব ছড়িয়ে পড়ার পর সেটি সমাজে বিভ্রান্তি, উত্তেজনা ও রাজনৈতিক বিদ্বেষ তৈরি করে। তাই গুজব ছড়ানোর দায়ে তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।’’

আবু হানিফ আরও বলেন, ‘‘একইসঙ্গে এটাও পরিষ্কারভাবে বলতে চাই, ঝিনাইদহে বিএনপির কিছু নেতাকর্মী যেভাবে হামলা করেছে, সেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কঠোর সমালোচনাও হতে পারে। কিন্তু তার জবাব হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে দেওয়া কখনও গণতান্ত্রিক রাজনীতির ভাষা হতে পারে না।’’

তিনি বলেন, ‘‘যারা হামলার সঙ্গে জড়িত ছিল তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা উচিত। কারণ বিচারহীনতা শুধু সহিংসতাকে আরও উৎসাহিত করে। আমাদের মনে রাখতে হবে রাজনীতিতে ভিন্নমত, সমালোচনা ও তর্ক থাকবে। কিন্তু সহিংসতা কখনও সমাধান নয়। গণতন্ত্রের শক্তি যুক্তিতে, সহনশীলতায় ও রাজনৈতিক সংস্কৃতিতে। হামলা বা গুজবে নয়।’’

 

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
ফেসবুক আইডি ফিরে পেয়ে ফারুকী বললেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক’
ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ‘সিকিউরিটি চেকআপ’ ব্যবহার করবেন যেভাবে
কমিটি গঠন ও ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যেসব নির্দেশনা দিলো এনসিপি
সর্বশেষ খবর
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
হামলার পরদিন শিশুর মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু
হামলার পরদিন শিশুর মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যালটে আগাম সিল, অভিযোগ জামায়াতের
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যালটে আগাম সিল, অভিযোগ জামায়াতের
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা