অবিলম্বে আছিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৫, ২১:৪৭আপডেট : ১৪ মার্চ ২০২৫, ২১:৪৭

আমাদের মধ্যে চিন্তার পরিচ্ছন্নতা থাকলে শিশু আছিয়াকে এই ছোট্ট বয়সে জীবন দিতে হতো না। আমাদের চারপাশে কিছু মানুষের নোংরা মানসিকতা ও পাশবিকতার কারণেই শিশু আছিয়ার সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অবিলম্বে শিশু আছিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন।

শুক্রবার (১৪ মার্চ) এবি পার্টি আয়োজিত চলমান গণইফতারের ১৩তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী শিক্ষা সম্পাদক ফয়সাল মনিরের সঞ্চালনায় গণইফতারে আরও বক্তব্য রাখেন– ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, বারকাজ নাসির আহমদ, সহ-দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, পল্টন থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সী, ঢাবি ছাত্রপক্ষের নেতা আসিফ হাসান ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল হেলাল আরও বলেন, আমরা বিগত স্বৈরাচার হাসিনাকে হটিয়েছি ছাত্রজনতার নেতৃত্বে। গত জুলাই গণঅভ্যুত্থানে রিকশাওয়ালারা নায়কোচিত ভূমিকা পালন করেছেন, ওই কঠিন সময়ে যখন অ্যাম্বুলেন্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমাদের রিকশাওয়ালা ভাইয়েরাই বিকল্প অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছেন। আপনারাই এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন।

এবি পার্টি আপনাদেরকে নিয়েই একটি বৈষম্যবিহীন রাষ্ট্র গঠন করতে চায়।

সভাপতির বক্তব্যে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। গোটা রাষ্ট্র ব্যবস্থা লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল। বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে আমাদেরকে দিনের পর দিন জেলে বন্দি রেখেছিলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়নাঘর তৈরি করা হয়েছিল। এতকিছু স্বত্বেও খুনি হাসিনা তার পতন ঠেকাতে পারেন নাই বলে মন্তব্য করেন তিনি।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী