জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৫, ২০:০৯আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২০:০৯

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ছাত্র ফেডারেশনের কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক, ঢাকা মহানগরের সহ-সভাপতি তুহিন ফরাজীসহ নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে সৈকত আরিফ বলেন, "বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের বন্ধু আজীবন সংগ্রামী ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণমানুষের পক্ষের প্রত্যেকটি সংগ্রামে আমৃত্যু জাফরুল্লাহ চৌধুরী সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি এমন একজন মানুষ যাকে এখনো আমরা প্রতিনিয়ত স্মরণ করি। বিগত ফ্যাসিস্ট আমলে যখনই ফ্যাসিস্টরা আমাদের উপর হামলে পড়েছে তিনি আমাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী এদেশের মানুষের মুক্তির সংগ্রামে বেঁচে থাকবেন।"

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
‘দেশকে অনেক কিছু দিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী’
সর্বশেষ খবর
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’