ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৪, ১৬:২৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৬:২৬

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হবে শনিবার (২০ এপ্রিল)। এদিন বিকাল তিনটায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র বিরোধী দলের রাজনীতিক, বিশিষ্ট নাগরিকসহ অনেকে অংশগ্রহণ করবেন।

আয়োজক কমিটির পক্ষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘স্মরণ সভায় রাজনৈতিক নেতারা ও বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখবেন।’

গত বছরের ১১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ইন্তেকাল করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, স্মরণসভায় বিএনপির মহাসচিবসহ অন্যান্য রাজনীতিকরা অংশগ্রহণ করবেন।

১৯৪১ সালের ২৭ ডিসেম্বর ডিসেম্বরে, চট্টগ্রামের রাউজানে জন্ম ডা. জাফরুল্লাহ চৌধুরীর। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের প্রথম জিএস ডা. এমএ মবিনকে নিয়ে আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘর এলাকায় গড়ে তুলেছিলেন প্রথম ফিল্ড হাসপাতাল- ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’।

স্বাধীনতার পর গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে জনগণকে কম মূল্যে চিকিৎসা দেওয়ার কাজ করেন।

১৯৮২ সালে জাতীয় ওষুধ নীতি প্রণয়নে জাফরুল্লাহ চৌধুরীর ভূমিকা ছিল অগ্রগণ্য। মৃত্যুকালে জাফরুল্লাহ চৌধুরী স্ত্রী শিরিন হক, কন্যা বৃষ্টি আন্না চৌধুরী, ছেলে বারিশ হাসান চৌধুরী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য অনুরাগী ও ভক্ত রেখে যান।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীকে বহনকারী যে হেলিকপ্টারটি হামলার শিকার হয়েছিল, সেই যাত্রীদের মধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
‘দেশকে অনেক কিছু দিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী’
সর্বশেষ খবর
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’