নির্বাচনের সময় ঠিক হবে জুলাই চার্টারের ভিত্তিতে: সামান্থা শারমিন

ঢাবি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, ২০:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২১:১৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেছেন, ‘নির্বাচনের সময় নির্ধারণ হবে জুলাই চার্টারের ভিত্তিতে। তারপর আসবে রোডম্যাপ।’

বুধবার (১৬ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন এনসিপির এই নেত্রী। এ সময় তিনি বলেন, ‘একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা সময় বলতেন তাহলে এর বাইরের সকল রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্ট হতো।’

পোস্টে সামান্থা শারমিন বলেন, ‘আজ (বুধবার) বিএনপি প্রধান উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছে। ইন্টেরিম (অন্তর্বর্তী) সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়। যদিও সেটা বৈষম্য কিন্তু ভবিষ্যৎ রাজনীতির সুস্থ পরিবেশের জন্য, আমরা সেটা নিয়ে আপত্তি করছি না। তবে একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা সময় বলতেন তাহলে এর বাইরের সকল রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্ট হতো। বিশেষত তখন যখন জাতীয় ঐকমত্য কমিশন নিরলস কাজ করছে।’

তিনি বলেন, ‘সময় ঠিক হবে জুলাই চার্টারের ভিত্তিতে। তারপর অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে নির্বাচন প্রক্রিয়ার রোডম্যাপ। বাংলাদেশের জনগণ জানবে কোন কোন বিষয়ে সকল পক্ষ একমত হচ্ছে। যদি কোনও রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কারে একমত না হয় তার ভিত্তিতে তার জনসমর্থন (ভোট) কমবে। তবে একমত হওয়া সংস্কারের পর সকলেই নির্বাচনে সোৎসাহে অংশ নেবে।’

এ সময় তিনি বিএনপি নেতাদের সমালোচনা করে বলেন, “বিশেষত কদিন আগে বলে ওঠা 'এই সরকারের কোনও সংস্কার মানবো না' নেতাকে নিয়ে করা বৈঠকে এটুকু সাবধানতা দরকার বৈকি।”

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানের অঙ্গীকার নাহিদের
রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
ইসির রিমোট আগারগাঁওয়ে নেই: হাসনাত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি