টাকার খেলা-সন্ত্রাস বন্ধ না হলে ব্যর্থ হবে নির্বাচন: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ২০:২৫আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২০:২৫

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘নির্বাচনে টাকার খেলা, সন্ত্রাস, গুন্ডামি ও প্রশাসনিক ম্যানিপুলেশন বন্ধ না হলে নির্বাচনের উদ্দেশ্যই ব্যর্থ হবে।’

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা বলেন। দুপুর ১২টা ১৫ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হওয়া এই বৈঠকে পার্টির সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

সাইফুল হক বলেন, ‘ধসে পড়া নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনাই কমিশনের বড় চ্যালেঞ্জ। জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করাই কমিশনের প্রধান কর্তব্য।’

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিপ্লবী ওয়ার্কাস পার্টি

তিনি বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচন যারা নষ্ট করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আচরণবিধি চূড়ান্তের আগে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া জরুরি।’

তিনি জাতীয় সংসদ নির্বাচনকে ‘অলাভজনক’ করার প্রস্তাব দিয়ে বলেন, ‘নির্বাচনকে যদি লাভের কেন্দ্র হিসেবে রাখা হয়, তাহলে সেখানে টাকা আর পেশিশক্তির আধিপত্য থাকবেই। এই দৌড় বন্ধ করতে নির্বাচনকে অলাভজনক করতে হবে।’

বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা অধিকাংশ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন বলে জানান সাইফুল হক।

প্রতিনিধিদলে আরও ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের