আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: সারজিস আলম

বাংলা ট্রিবিউনে রিপোর্ট  
০২ মে ২০২৫, ২০:৪১আপডেট : ০২ মে ২০২৫, ২১:২৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। কারণ পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যায় তাদের সম্পৃক্ততা রয়েছে। সেদিন এক হাত তুলে খুনিদের বিরুদ্ধে এক দফা আন্দোলন করেছিলাম।

শুক্রবার (২ মে) বিকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপির ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে।

এতে ঢাকার প্রতিটি ওয়ার্ড ও আশপাশের জেলাগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরাও উপস্থিত ছিলেন। সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের কাছে সারজিস আলম জানতে চান—ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চান কিনা। তখন সবাই হাত উঁচিয়ে সম্মতি জানান।

/এমকে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি