‘পুলিশ ও রাষ্ট্রযন্ত্র জামায়াত-শিবিরের পক্ষে কাজ করছে’

ঢাকা প্রতিনিধি
২৮ মে ২০২৫, ২২:১৫আপডেট : ২৮ মে ২০২৫, ২২:১৫

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (একাংশ) সভাপতি সালমান সিদ্দিকী বলেছেন, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে শিবির হামলা চালিয়েছে। বুধবার চট্টগ্রামে হামলা চালিয়েছে। পুলিশের উপস্থিততে তারা হামলা চালিয়েছে। পুলিশ ও রাষ্ট্রযন্ত্র জামায়াত-শিবিরের পক্ষে কাজ করেছে।

বুধবার (২৮ মে) রাতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস ও রাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

এদিকে মিছিল নিয়ে হল পাড়ার আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে গণতান্ত্রিক ছাত্রজোট। এসময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেয়।

সালমান বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা কোর্টের রায়কে প্রভাবিত করতো। ৫ আগস্টের পরেও কোর্টের রায় প্রভাবিত হয়ে জামাত-শিবিরের পক্ষে হচ্ছে। একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াত গণহত্যা চালিয়েছে। নিজের দেশের মানুষের বিপক্ষে অস্ত্র ধরেছে।  তাদের বিচার বাংলাদেশ হয়নি। ২৪ এর জুলাই গণহত্যার বিচার আমরা চাই, সঙ্গে একাত্তরে গণহত্যার বিচারও চাই।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার বলেন, আওয়ামী ফ্যাসিবাদের জামানা এই ইন্টেরিম বহন করছে। বিচারহীনতার সংস্কৃতির ধারক ও বাহক হয়ে দাঁড়িয়েছে এই ইন্টেরিম। আওয়ামী ফ্যাসিবাদের জনক শেখ মুজিব প্রথম যুদ্ধরাপধীদের মুক্তি দিয়েছে তারই পুনরাবৃত্তি করছে এই ইন্টেরিম।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ বলেন, ছাত্রলীগের আমলে মিছিলের মধ্যে যেমন মব সৃষ্টি করতে দেখা যেতো, আজকেও তা হলপাড়ায় শিবিরের মধ্যে দেখা গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে শিবিরের হামলা নতুন কিছু না এটি তাদের ঐতিহ্য। আমরা স্পষ্ট বলে দিতে চাই, রাজশাহী চট্রগ্রামে হামলা জামাত শিবিরের একাত্তর বিরোধীতাকে স্পষ্ট করে। একত্তরের বিরোধী শক্তি এই জামাত-শিবির যাদের হাতে বীরাঙ্গনাদের রক্ত লেগে আছে, তারা এদেশে কখনো দাঁড়াতে পারবে না।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি