‘দ্রুত নির্বাচন শুধু কোনও দলের নয়, জনগণের দাবি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৫, ১৯:৫৪আপডেট : ০১ জুন ২০২৫, ২০:১০

দ্রুত নির্বাচন কোনও দলের একক দাবি নয়, বরং বাংলাদেশের ১৮ কোটি জনগণের দাবি বলে জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

রবিবার (১ জুন) বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক এ কথা বলেন।

এ সময় তিনি বিএনপির তারুণ্যের মহাসমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত নির্বাচনের আহ্বানকে দেশের জনগণের দাবি ও মনের কথা বলে আখ্যায়িত করেন।

মাওলানা একে এম আশরাফুল হক বলেন, ‘যারা জনগণের মনের ভাষা বোঝে না, তারা দ্রুত নির্বাচনের দাবি ও প্রয়োজনীয়তাও বুঝবে না।’ 

পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা মমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা শাহ আলম, সংগঠন সচিব মাওলানা আনোয়ার হোসেন আনসারী, সদস্য এইচ এম আব্দুল্লাহ ও মাহফুজুল হক সুমন প্রমুখ।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী