সংস্কার শেষ না করে নির্বাচনের রোডম্যাপ চায় না এনসিপি: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ২১:০৩ আপডেট : ০২ জুন ২০২৫, ২১:০৩

সংস্কার শেষ না করে নির্বাচনের রোডম্যাপ চায় না জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। প্রধান উপদেষ্টা ঘোষিত ৩০ দিনের মধ্যে সব রাজনৈতিক দলের সই নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চায় তারা। এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২ জুন) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে চলমান সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে এনসিপি প্রতিনিধিদলের প্রধান সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বৈঠকে এনসিপি তিনটি বিষয়ে কথা বলেছে। জুলাই সনদ, সংস্কার ও নির্বাচন।’

তিনি বলেন, ‘আমরা বলেছি জুলাই সনদে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ থাকবে। শহীদদের অবদান লিপিবদ্ধ করা হবে। সনদ ঘোষণা ও সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার পরই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, এর আগে নয়। বিশেষ করে নির্বাচন ব্যবস্থার সংস্কার করতেই হবে।’

প্রতিনিধিদলে আরও ছিলেন এনসিপি’র সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্যসচিব সারোয়ার তুষার।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের 
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা