সাংবিধানিক কাউন্সিল গঠন না হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ২০:৫২আপডেট : ১৮ জুন ২০২৫, ২০:৫২

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না আসায় তিনি এ হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সাংবিধানিক কাউন্সিল গঠন না হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।’

বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার পর সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তিনি।

নাহিদ বলেন, সার্বিকভাবে আজকের দিনটা হতাশার। আমরা আশা করছিলাম— এনসিসির বিষয়ে নীতিগত ঐক্যে আমরা আসতে পারবো, যাতে করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ঐকমত্য ও আস্থার ভিত্তিতে নিরেপেক্ষ নিয়োগ হবে। একদলীয়ভাবে আগের মতো প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবে না। কিন্ত সেই ঐকমত্য হয়নি।

তিনি বলেন, এনসিসি প্রস্তাবের বিরোধিতাকারীরা কোনও গ্রহণযোগ্য বিকল্প দেননি। তারা যেন অন্তত একটি বিকল্প কাঠামোর প্রস্তাব দেন। না হলে এই প্রক্রিয়া অর্থহীন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে বিরোধী রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট সরকারের নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন নিয়ে ব্যাপক বিরোধিতা দেখিয়েছিল এবং ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে এ বিষয়গুলো সংস্কার করবেন বলে প্রস্তাবনা রেখেছিল। কিন্তু আজকে মনে হয়েছে— আলোচনা সভায় কিছু রাজনৈতিক দল এনসিসি গঠনের বিষয়ে বিরোধিতা করেছে।

নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশনসহ গুরুত্বপূর্ণ কমিশনগুলো বিগত সময়ে দলীয়করণ হয়েছে এবং বিরোধী দল ও মত দমনে এবং  ভোটাধিকার হরণেও তারা ভূমিকা রেখেছে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে— একটা এনসিসি বা কাউন্সিল প্রয়োজন। যেখানে নিরপেক্ষতা ও আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী