দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৫, ১৮:৩২আপডেট : ১৯ জুন ২০২৫, ১৮:৩২

দুবারের বেশি কারও প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে মত দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর সংসদ সদস্য পদের সব পর্যায়ে সংখ্যানুপাতিক পদ্ধতি চায় দলটি। এমন মন্তব্য করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের সংলাপের সমাপনীতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হলে স্বৈরাচারী মনোভাব ও ফ্যাসিবাদের দিকে ঝুঁকে যাওয়ার শঙ্কা থাকে— যা বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষেত্রে দেখা গেছে।

তাই  আমরা চাই, এমন পরিস্থিতি আর ফিরে না আসুক। দুবারের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে কিনা, এমন প্রশ্নেও তিনি না সূচক জবাব দেন।

আশরাফ আলী আকন আরও বলেন, আমরা বহু আগে থেকেই সংসদের উচ্চ ও নিম্নকক্ষ এবং সংরক্ষিত আসনে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে দাবি জানিয়ে আসছি। আগামী ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে এ বিষয়ে আরও বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন দলের আমির।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি