গণহত্যাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বাসঘাতকতা করেছে শিবির: ছাত্রদল সেক্রেটারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৭:৫৯আপডেট : ২৩ জুন ২০২৫, ১৭:৫৯

১৯৭১ সালের গণহত্যায় জড়িত ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম দেশের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (২৩ জুন) তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় নেতৃত্ব দেওয়া ছাত্র সংঘের মূল অংশটি হলো আজকের জামিয়াত-ই-তালাবা পাকিস্তান। সেই সংগঠনের নেতাদের সঙ্গে শিবিরের সভাপতি গোপনে সাক্ষাৎ করেছেন। আসলে তারা এখনও তাদের প্রিয় অভিভাবককে ভুলতে পারেনি। জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে দেখা করে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে শিবির চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি বলেন, ১৯৭১ সালের গণহত্যাকারী সংগঠন, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছিল, বোনদেরকে ধর্ষণ করেছিল, তাদের এই উত্তরসূরী ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন শিবিরের সভাপতি। তারা এত প্রোপাগান্ডা ছড়ায়, কিন্তু এটা তারা ছড়ালো না। আমরা বিষয়টি জানলাম পাকিস্তানের সেই সংগঠনের ফেসবুক পোস্ট থেকে।

 ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে ছাত্রশিবিরের সভাপতি তিনি আরও বলেন, তালাবা পাকিস্তান তাদের ফেসবুক পেজে লিখেছে— তারা শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মিশন বাস্তবায়নে কাজ করবে। তালাবা পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে কোন মিশনে নেমেছে, তা ছাত্র শিবিরকে স্পষ্ট করতে হবে। ১৯৭১ সালের গণহত্যারকারীদের সঙ্গে দেখা করে ছাত্রশিবির যে বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্য তাদের ক্ষমা চাইতে হবে।

উল্লেখ্য, ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যেমে শিবিরের সভাপতির সঙ্গে এই সাক্ষাতের বিষয়টি জানানো হয়। সাক্ষাতের সময় পাকিস্তানের ওই সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি হাসিম বিল্লাহ হাসমি ও সাধারণ সম্পাদক ওয়াসিম হায়দার।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি