আমরা সংসদে যাবো এবং সরকার গঠন করবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৫, ২২:০৯আপডেট : ২৮ জুন ২০২৫, ২২:০৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইনশাল্লাহ আমরা সংসদে যাবো এবং সরকার গঠন করবো। এতে কোনও সন্দেহ নেই। বাংলাদেশে বুলেটের রেভ্যুলেশন হয়েছে সামনে ব্যালটে রেভল্যুশন হবে। কোনও শক্তি নাই তা বাধাগ্রস্ত করতে পারবে। আমরা জয়ী হবো।

শনিবার (২৮ জুন) আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী সংসদে এনসিপি সরকার গঠন করতে পারলে অর্থনীতি খাতে লুণ্ঠনকারীদের বিচার করা হবে।

ভবিষ্যতে কেউ দলবাজ এসএমই রিলেটেড প্রতিষ্ঠান করতে চাইলে তা ঠেকিয়ে দেওয়া হবে মন্তব্য করে নাসীরুদ্দীন বলেন, গত ১৫ বছরে এসএমই খাতে, শেয়ারবাজারে যারা লুণ্ঠন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, বিগত সরকার দলের নির্দিষ্ট লোকজনকে আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দিয়েছে। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করবো। আমাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে আঘাত করতে হবে। চাঁদাবাজি-মাস্তানি করে টাকা আয় করার কালচার বন্ধ করে দেওয়া হবে।

ভোট আয়োজন যেমন দায়িত্ব তেমনি তরুণ প্রজন্মের ওপরও সরকারের দায় আছে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকার আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না। বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া শুভেচ্ছা বক্তব্য নিয়ে ক্ষমা প্রকাশ করে তিনি বলে, মিডিয়া কমিশন গঠন করে গণমাধ্যমে যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বড় বড় ব্যবসায়ীদের কুক্ষিগত স্বভাবের কারণে ছোট উদ্যোক্তাদের সফল হওয়া কঠিন হয়ে পড়ে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি