৪৫ বছরেও স্বাধীনতার সুফল পায়নি দেশ: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৬, ২২:১৯আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২২:২৬

স্বা ইসলামী আন্দোলন বাংলাদেশ ধীনতার ৪৫ বছর অতিবাহিত হলেও দেশ স্বাধীনতার সুফল পায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে পুরানা পল্টনে দলের মিলনায়তনে ‘মহান স্বাধীনতার ৪৫ বছর প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায়   তিনি এ মন্তব্য করেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সরকারের ছত্রচ্ছায়ায় ধর্মীয় সেন্টমেন্টের ওপর বারবার আঘাত হানছে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলে রিট হয়। এর চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে? কতিপয় মানুষের বক্তব্য ‘ইসলামধর্ম ও বিসমিল্লাহর জন্য  মুক্তিযুদ্ধ করেনি, রাষ্ট্রধর্ম বাতিলে প্রয়োজনে হরতালসহ সংসদ ঘেরাও করা হবে’। এমন বক্তব্যে আমরা স্তম্ভিত। আমরা মুসলমান। আমরা ইসলাম ও ধর্মের জন্য এবং বিসমিল্লাহ বলেই যুদ্ধ করেছি। 
সংগঠনের ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন  যুগ্ম-সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান, নগর সহ-সভাপতি আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম,  মোশাররফ হোসেন প্রমুখ।

/সিএ/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী