ইনুর ভয়েস রেকর্ড, ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ জাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৫, ১৬:০৬আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৬:০৬

কারাবন্দি হাসানুল হক ইনুর আইনজীবী ও পরিবারকে না জানিয়ে তার ভয়েস রেকর্ড করায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

শুক্রবার (১১ জুলাই) দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে অভিযোগ করছে যে কয়েকদিন আগে কারাবন্দি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আইনজীবী ও পরিবারকে না জানিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার নামে গোপনে কারাগারে গিয়ে তার ভয়েস রেকর্ড করেছে।

জাসদের বিবৃতিতে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করে বলা হয় যে, হাসানুল হক ইনুর রেকর্ডকৃত ভয়েস কারিগরি প্রযুক্তির অপব্যবহার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিবর্তন করে তার বিরুদ্ধে আইসিটি ও দেশের বিভিন্ন থানায় দায়ের করা তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলায় ফরেনসিক সাক্ষ্য হিসাবে ব্যবহারের অপচেষ্টা চালানো হবে।

জাসদের বিবৃতিতে আরও অভিযোগ করা হয় যে, মিথ্যা মামলায় কারাবন্দিদের অনেককেই জোরজবরদস্তি করে রাজসাক্ষী বানানোরও অপচেষ্টা চলছে।

জাসদের বিবৃতিতে এসব অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তি, দল, মহল, গোষ্ঠীর প্রতি আহ্বান জানানো হয়।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
ইনুর স্ত্রী রীনা বললেন, ‘নিকৃষ্টতম অবিচার ফরমায়েশী রায়’
ইনুর সাজা অপ্রতুল, রায়ের বিরুদ্ধে আপিল করবো: চিফ প্রসিকিউটর
নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার ইনু: জাসদ
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত