মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ২২:৪৯আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৫:০৩

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যা এবং সুনামগঞ্জ, ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের কর্মীরা।

এ সময় বিক্ষোভ মিছিলের কাছেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উপস্থিত নেতাকর্মীরা এই ককটেল হামলার নিন্দা জানান।

এর আগে নেতাকর্মীরা বলেন, ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তবে নব্য ফ্যাসিবাদীদের সেই চেষ্টা সফল হবে না।

তারা আরও বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ড নব্য ফ্যাসিবাদকে নির্দেশ করছে। এজন্য সরকারকে সব অন্যায়ের বিরুদ্ধে কঠোর হতে হবে। তা না হলে দেশকে চাঁদাবাজমুক্ত করা সম্ভব হবে না।

/এএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি