গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৫, ২২:৪৬আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২২:৪৬

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনাসহ তিন দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এনসিপির নেতাকর্মীরা। 

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ঢাকার বিভিন্ন থানা ও জোনের এনসিপি নেতারা বক্তব্য রাখেন। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নেতারা। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

এসময় এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের তিনটি দাবি ছিল—নির্বাচন, সংস্কার ও বিচার। কিন্তু সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, সংস্কার ও বিচার নিয়ে সেভাবে  আলোচনা নেই। ফলে জুলাইয়ের স্পিরিটটা ফিকে হয়ে যাচ্ছে।

তাদের দাবিগুলো হলো—

১। গোপালগঞ্জে দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ।

২। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।

৩। ভবিষ্যতে অন্য জেলাগুলোতে এনসিপির পদযাত্রায় নিরাপত্তা জোরদার করা।

/এসএ/এমকেএইচ/
সম্পর্কিত
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
এটি বাজেট নয়, প্রতারণার দলিল: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প