‘মরদেহ গুম’ ইস্যুতে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ২১:৫৫আপডেট : ২২ জুলাই ২০২৫, ২২:২১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ‘মরদেহ গুম’ ইস্যুতে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল। তিনি বলেন,  ‘এ নিয়ে  নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। যেখানে শুধু সরকারের প্রতিনিধিরা থাকবেন না, স্কুল কমিটির লোকজনও থাকবেন।’

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।’

ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিমান দুর্ঘটনায় সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। বিশেষ করে শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল আচরণ করতে পারেননি।’ তবে এ নিয়ে যেন কোনও পক্ষ সুযোগ নিতে না পারে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা প্রমুখ।

 

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি