‘সাংবিধানিক প্রতিষ্ঠানে দলনিরপেক্ষ নিয়োগে বিএনপির দ্বিমতের কারণ বোধগম্য নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৫, ১৬:৪৮আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৬:৪৮

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানে দলনিরপেক্ষ নিয়োগের বিষয়টি বিএনপি না মানার কারণ বোধগম্য নয়। দলটি যেহেতু নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় একমত,তাই  অন্যান্য প্রতিষ্ঠানগুলোও সাংবিধানিকভাবে নিয়োগ হওয়ার বিষয়ে একমত হওয়া উচিত।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম বৈঠকে বিরতিতে তিনি এসব কথা বলেন।

আখতার বলেন, আমরা নির্বাহী বিভাগে হস্তক্ষেপের কথা বলছি না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার কথা বলেছি। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত পরিচালিত হতে হবে। সেখানে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থাকা উচিত না। কেন যেন বিষয়গুলো বিএনপি বুঝতে চায় না।

তিনি বলেন, দলীয় নিয়োগের কারণে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিজস্বতা ঠিক রাখতে পারছে না। সেখানে নানা সীমাবদ্ধতা তৈরি হয়।

তিনি  বলেন, গত দেড় দশকে নির্বাচন একতরফা হওয়ার কারণে বিএনপি ক্ষমতায় যেতে পারেনি। এ কারণে শুধু নির্বাচন কমিশনের দল নিরপেক্ষতার ব্যাপারেই তারা একমত হবে। আর বাকি যে বডিগুলো আছে, (সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক বা ন্যায়পাল) সেগুলোতে একমত হবে না। এটাটা ঠিক নয়।

ওয়াকআউটের পর বৈঠকে ফিরে আসায় তিনি বিএনপিকে ধন্যবাদ জানান।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপি আর সংস্কার চায় না: আখতার হোসেন
দলিত-হরিজনদের নিয়ে এনসিপির জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ
সরকার জনগণের রায় অস্বীকার করছে, দাবি আখতার হোসেনের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি