জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিঘ্নিত হতে পারে নির্বাচনি পরিবেশ: নুর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ আগস্ট ২০২৫, ০২:০৫আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০২:০৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি না দিলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। কারণ পরবর্তী সরকারের হাতে এর আইন করার দায়িত্ব অনেক দলই মানবে না। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের শেষ দিনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

নুর বলেন, কিছু বিষয় নোট অব ডিসেন্ট থাকলেও অধিকাংশ অধিকাংশ দলই ঐকমত্যে পৌঁছেছে। সবার মধ্যেই আন্তরিকতা ছিল। তাই এটি যেন বৃথা না যায়। প্রয়োজনে দলগুলোর সঙ্গে আরেক দিন বসে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যে প্রক্রিয়ায় হোক জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। অন্যথায় এটিকে করে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 

তিনি বলেন, অনেকে জুলাই সনদ ও ঘোষণাপত্রকে এক করে ফেলেন। জুলাই ঘোষণা হলো—জুলাই আন্দোলন ও ঘটনা প্রবাহের স্বীকৃতি। আর সনদ হলো—রাষ্ট্রের কাঠামো সংস্কারের দলিল। আমরা মনে করি, সনদ সব প্রক্রিয়া শেষ করে কয়েক দিন পরে হলেও সমস্যা নেই। কিন্তু জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই দিতে হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও দফতর সম্পাদক শাকিল উজ-জামান এবং উচ্চতর পরিষদ সদস্য আল আমিন।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী