শহীদের ভাইয়ের বক্তব্য দিয়ে এনসিপির সমাবেশ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৭:৪৮আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৮:৩৫

সারা দেশে জুলাই পদযাত্রা শেষে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের মধ্য দিয়ে পূর্ব ঘোষিত সময়সূচির এক ঘণ্টার বেশি সময় পর শুরু হয় এই সমাবেশ।

রবিবার (৩ আগস্ট) বিকাল সোয়া ৫টা নাগাদ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক সমাবেশ শুরু হয়। ইতোমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

জুলাই বিপ্লবে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়াল তার আবেগঘন বক্তব্যে বলেন, আমার ভাই জীবনের বিনিময়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ। আমি চাই এভাবে আর কোনও ভাই তার আদরের টুকরা ভাইকে না হারাক, কোনও মায়ের বুক খালি না হোক, বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক।

এদিকে বিকাল ৪টায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে সমাবেশ প্রাঙ্গণে। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা ধর্ম, বর্ণ ও বয়সের মানুষ যোগ দিচ্ছেন এই সমাবেশে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে তারা ২৪ দফাবিশিষ্ট একটি ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন। সেখানে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাসনীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোসহ নানা বিষয় উঠে আসবে।

/এসএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি