টাকার অভাবে কেউ চিকিৎসা বঞ্চিত হবে না: ডা. তাসনিম জারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ আগস্ট ২০২৫, ২০:৪৪আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২০:৪৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, আমরা এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। চিকিৎসা যেন আর কারও জন্য বিলাসিতা না হয়।

রবিবার (৩ আগস্ট) বিকালে শহীদ মিনারে সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রায় প্রতিটি জায়গায় চিকিৎসা ব্যবস্থায় আপনাদের বৈষম্য করা হয়। চিকিৎসা ব্যবস্থায় কীভাবে বৈষম্যের শিকার হচ্ছেন তা আমরা জানি। আমরা এমন জরুরি সেবা চালু করবো, যাতে অ্যাম্বুলেন্সেই জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু হয়। আমরা চাই, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যতথ্য ডিজিটালি সংরক্ষিত থাকুক। এতে অপ্রয়োজনীয় পরীক্ষা কমবে, ভুল চিকিৎসার ঝুঁকি কমবে। আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলবো, যাতে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে, আপনারা মানসম্মত চিকিৎসা পান। আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাবো।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন অঞ্চলের হৃদ্‌রোগ ও ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করবো। চিকিৎসার অভাবে যাতে কেউ কারও প্রাণহানি না হয়। আমাদের অর্থনীতি কল্যাণমুখী অর্থনীতি হবে, যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধুমাত্র কর্মসংস্থান না, যেখানে একটা চাকরি নিশ্চিত হবে। এমন কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র বেতনে খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না। এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে। ভালো করে বাঁচার সুযোগ দিবে আমরা কর কাঠামো ন্যায্যভাবে ঢেলে সাজাবো। যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয়।

তাসনিন জারা বলেন, আমরা এমন রাজনীতি করবো যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। প্রত্যেক তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমরা দেশের প্রত্যেকটা জেলায় দেখে এসেছি, তরুণেরা কতখানি উচ্ছ্বাস, কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তারা ভাবছেন দেশের কথা। তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে। তারা দেশটা পরিবর্তন করবেন। কিন্তু বারবার আমরা শুনছি তরুণদের হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে। তরুণরা দেশ নিয়ে বোঝে না, তারা পরিবর্তন আনতে পারবে না। কিন্তু ঠাকুরগাঁয়ের লামিন যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, সিরাজগঞ্জের জুবাাইদা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে, যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে।

এনসিপির এই নেত্রী বলেন, তরুণদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না, তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে। তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। আমরা এমন রাজনীতি করবো যাতে করে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে। প্রবাসী ভাইয়েরা যারা দেশ গঠনের ভূমিকা রাখতে চান, যারা নির্বাচনে ভোট দিতে চান, তাদের সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করবো। আমরা এমন রাজনীতি করব যেখানে সব নাগরিকের অধিকার থাকবে, সমুন্নত থাকবে।

/এসএ/এমকেএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী