‘নিরপেক্ষতা হারিয়েছে সরকার’

২৪ অভ্যুত্থানে আমার সন্তানও শহীদ হয়েছে: মামুনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ আগস্ট ২০২৫, ১৯:৪২আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৯:৫৩

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কখনোই প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি। কেউ যদি ২০২৪-এর এই স্বাধীনতাকে ছিনতাই করতে চায়, আমরা জীবন দিয়ে তা রক্ষা করবো।’

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত বিজয় র‌্যালির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, ২০২৪-এর জুলাইয়ের অভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধের পাশাপাশি আমার সন্তান খুবাইবও শহীদ হয়। ইসলামপন্থিদের রাজনৈতিকভাবে মাইনাস করার অপচেষ্টা আমরা প্রতিহত করবো।

‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে ‘বিজয় র‌্যালি’ পালিত হয়। সর্ববৃহৎ আয়োজন হয় রাজধানীতে।

ঢাকা মহানগরের আয়োজনে শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ‘সরকার পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে বহু আগেই তার নিরপেক্ষতা হারিয়েছে। একটি টেকসই রাষ্ট্রীয় কাঠামোর জন্য আমরা মৌলিক রাজনৈতিক সংস্কার ব্যতীত কোনও নির্বাচন মেনে নেবো না।’

মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ৫ আগস্টে আমরা শপথ করছি—আমরা বেঁচে থাকতে খুনি হাসিনার আওয়ামী লীগকে এই মাটিতে পুনর্বাসিত হতে দেবো না ইনশাআল্লাহ। গণতন্ত্র ও ইসলামের শত্রুদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।

ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিক ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালি-পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা ফয়সাল আহমদ।

ঢাকা মহানগর দক্ষিণের মাওলানা আতিকুল্লাহ, মুফতি ইলিয়াস হামিদী, মাওলানা ইমদাদ আশরাফ, মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, মাওলানা রিজওয়ান হুসাইন, মাওলানা এমদাদ বিন সায়েনুদ্দীন, মাওলানা আবু হানিফ নোমান। ঢাকা মহানগর উত্তরের  মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা আবুল কাশেম মিয়াজী, নেয়ামতুল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ কাসেমীসহ প্রমুখ নেতারা এসময় উপস্থিত ছিলেন।

ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলা ও মহানগরে কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজয় র‌্যালি পালিত হয়।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী