বিশেষ উদ্দেশ্যে ডাকসুর তফসিল ঘোষণা করেছে প্রশাসন: নাছির উদ্দিন

ঢাবি প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৮:০৯আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৮:০৯

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ছাত্রলীগের অনেক নেতাকর্মীর নাম ডাকসুর ভোটার তালিকায় এসেছে, অথচ তাদের বিচারের মুখোমুখি হওয়ার কথা। তড়িঘড়ি করে বিশেষ উদ্দেশ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

ক্যাম্পাস ও হলে ছাত্ররাজনীতি কীভাবে চলবে তার রূপরেখা প্রণয়নের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাদের সঙ্গে উপাচার্যের সভাকক্ষে আলোচনায় বসে প্রশাসন। আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আলোচনা শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আজ ভিসিসহ ঢাবি প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়। এতে আমরা গুপ্ত রাজনীতি বন্ধের দাবি জানিয়েছি। পরে ভিসি স্যার আমাদের জানিয়েছেন, তারা গুপ্ত রাজনীতির পাঁচটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছেন। এর মধ্যে তিনটি বলতে পেরেছেন। আর দুটি বলতে পরেননি।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা সময়ে মব সৃষ্টি করছে গুপ্ত রাজনীতিতে জড়িতরা। এই গুপ্ত রাজনীতির সংজ্ঞা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাদের সঙ্গে ক্যাম্পাস ও হলে রাজনীতি কীভাবে চলবে তার রূপরেখা প্রণয়নের অংশ হিসেবে আলোচনায় বসে প্রশাসন।

সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ছাত্র রাজনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট অবস্থান জানতে চেয়েছি আমরা। প্রায় দেড়শ’ ছাত্রলীগ নেতাকর্মীর নাম ভোটার তালিকায় এসেছে। ছাত্রদলের হল কমিটিতে থাকা নারীদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ফেসবুক গ্রুপে ছাত্রদলের নামে বিষেদগার করা হচ্ছে।

/আরকে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী