শুক্রবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৫, ১৭:০০আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৭:৫৭

ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে শুক্রবার (২২ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ২৪ আগস্ট পর্যন্ত তিনি দেশটিতে অবস্থান করবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিন দিনের এ সফরে নাহিদ প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার।

এছাড়া মালয়েশিয়া প্রবাসী রাজনীতিবিদ, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী, শিক্ষার্থীসহ প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এতে জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদের আরও কীভাবে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাই আন্দোলনে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ। ২৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী