একাত্তরের বিষয়টি বিবেচনায় রেখেও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক করা যায়: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ আগস্ট ২০২৫, ০১:৩৩আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৮:২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, একাত্তরের বিষয়টি বিবেচনা রেখেও বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা যায়। পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম জোরদারের সুযোগ রয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকালে ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন তারা। এনসিপির সাত সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সদস্য সচিব আখতার হোসেন।

বৈঠক শেষে আখতার সাংবাদিকদের বলেন, পাকিস্তান নিয়ে বাংলাদেশের জনগণের মনোভাব তাদের কাছে উপস্থাপন করেছি। বিগত দিনে পাকিস্তান ও বাংলাদেশের যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে জনগণের যে অনুভূতি, সেটাকে আমাদের সবচেয়ে সেনসিটিভ আকারে বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষায়, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে সম্পর্ক উন্নয়নের যে সুযোগ আছে তা নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের। বড়-ভাই সুলভ, কোনও ধরনের আগ্রাসন, আধিপত্যবাদ, আধিপত্যবাদী মানসিকতা থাকবে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

সার্ক নিয়ে বৈঠকের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের কারণে সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও সদস্য সাগর বড়ুয়া।

/এমকে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী