ইসির রিমোট কন্ট্রোল কোথায় আমাদের কাছে সেটা অজ্ঞাত: হাসনাত আব্দুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৫, ১৯:৪৩আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৯:৪৩

নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) রিমোট কন্ট্রোল কোথায় রয়েছে আমাদের কাছে এখনও পর্যন্ত সেটা অজ্ঞাত।  

রবিবার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানিতে মারামারির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ দেখতে চাই। এই নির্বাচন কমিশন পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে গঠিত হয়েছে। এখানে বিভিন্ন পক্ষের লোক রয়েছে। একজন বিএনপিপন্থি; কেউ ডান, কেউ বামপন্থি; কেউ অন্যপন্থি। এই যে পন্থি– আমরা চেয়েছিলাম বাংলাদেশপন্থি নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের যে ধরনের অসঙ্গতি রয়েছে....নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য খুব শিগগিরই আপনাদের সামনে উপস্থাপন করবো।

তিনি বলেন, এই নির্বাচন কমিশন কিছু পার্টির অফিস হয়ে গেছে। আমরা বলে এসেছি, একটি গ্রহণযোগ্য অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তোরণের জন্য অপেক্ষা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। আবার একটি সুষ্ঠু, অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এই কমিশনকে আমরা বস্তুনিষ্ঠ ভূমিকায় দেখতে চাই। নির্বাচন কমিশন যেভাবে একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, আমরা সেটিকে অন্তরায় বলে মনে করছি। 

তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে আস্থা ছিল, সেটা ক্রমশ…। দল নিবন্ধন থেকে শুরু করে, মার্কা বরাদ্ধ, সীমানা নির্ধারণ প্রতিটি কাজে আমরা দেখেছি, তাদের এক ধরনের আচরণ থাকে। তারা একটা সময় চান, ওই সময়ের মধ্যে কী হয় এটা তারাই বলতে পারবেন। রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের কোথায় রয়েছে আমাদের কাছে এখনও পর্যন্ত সেটা অজ্ঞাত। যারা কমিশনার রয়েছেন, আপনারা যদি মনে করেন এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না, অন্য কেউ পরিচালিত করে আপনাদের, তাহলে তা মানুষের সামনে প্রকাশ করুন।

এর আগে নির্বাচন ভবনের অডিটরিয়ামে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে রুমিন ফারহানার গ্রুপের সঙ্গে মারামরি হয় অপর পক্ষের। এতে এনসিপি নেতা আতাউল্লাহ আহত হন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী