হাসানুল হক ইনুর কারাগারে এক বছর, জাসদের প্রতিবাদ সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৫, ২২:১৮আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২২:১৮

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কারাগারে যাওয়ার এক বছর পূর্তিতে প্রতিবাদ সভা করেছে দলটি। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। 

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক, শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, জনসংযোগ বিষয়ক সম্পাদক শরীফুল কবির স্বপন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. সেলিম, জাসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা শামীমা সুলতানা হ্যাপি, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল ইসলাম সুমন, জাতীয় আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. মো. হানিফ, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, জাসদ নেতা সরদার হুমায়ুন কবির, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।  

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘কোটা আন্দোলনের ছদ্মবেশে জঙ্গীবাদী অভ্যুত্থান ঘটিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্তানপন্থি রাজাকার-আলবদর-জঙ্গীবাদী-ধর্মান্ধ গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। পাকিস্তানপন্থি এই গোষ্ঠী বাঙালি জাতির সব গৌরবের ইতিহাস এবং মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের গ্লানির ইতিহাসের সব নাম-নিশানা মুছে ফেলছে।’

তারা বলেন, ‘পাকিস্তানপন্থি এই অপশক্তি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনা হাসানুল হক ইনু, জননেতা রাশেদ খান মেননকে বিচারিক হত্যার নীলনকশা বাস্তবায়ন করতে অপচেষ্টা চালাচ্ছে।’

বক্তারা আরও বলেন, ‘দেশ বাঁচাতে হলে অবৈধ ক্ষমতা দখলদার সরকারকে বিদায় করতে হবে। অবৈধ ক্ষমতা দখলদার সরকারের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।’ 

বক্তারা জানান, পাকিস্তানপন্থিদের রাষ্ট্র ও রাজনীতির মাঠ থেকে বিদায় করেই বাংলাদেশকে বাঁচাতে এবং হাসানুল হক ইনু, জননেতা রাশেদ খান মেনন, সাংবাদিক লেখক শাহরিয়ার কবির, অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাতসহ রাজবন্দিদের মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। বক্তারা, জাসদের সর্বস্তরের নেতাকর্মীসহ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্যবাদ, মানবতাবাদে বিশ্বাসী সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
ইনুর স্ত্রী রীনা বললেন, ‘নিকৃষ্টতম অবিচার ফরমায়েশী রায়’
ইনুর সাজা অপ্রতুল, রায়ের বিরুদ্ধে আপিল করবো: চিফ প্রসিকিউটর
নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার ইনু: জাসদ
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত