জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর চক্রান্ত চলছে: রাশেদ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৫, ১৪:২১আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৪:২১

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামীতে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর চক্রান্ত চলছে। এ নিয়ে ডিজিএফআই’র সঙ্গে দলটির দেনদরবার হচ্ছে। এ জন্য গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রটোকল দেওয়া হয়। তবে জনগণ সে চক্রান্ত প্রতিহত করবে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সেনাবাহিনীতে থাকা ‘ফ্যাসিবাদের দোসর’দের চাকরিচ্যুতির দাবি জানান রাশেদ। সেনাপ্রধানকে উদ্দেশ করে তিনি বলেন, ভিপি নূরের ওপর হামলায় অভিযুক্তদের নাম অবিলম্বে প্রকাশ করতে হবে। না হলে মনে করবো, আপনিই তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা।

তিনি বলেন, সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং উদারতা সব সময়ই ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে সে বাহিনীটি বিতর্কিত হোক আমরা চাইতে পারি না। আমাদের করের টাকায় তাদের বেতন হয়। আর সে বাহিনী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির পক্ষ নেবে তা আমরা মানতে পারি না।

তিনি আরও বলেন, অনেকেই বলেছেন আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি, এটি মিথ্যাচার। আমাদের কোনও শীর্ষ নেতা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাননি। আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের মারধর করে রক্তাক্ত করেছে পুলিশ ও সেনাবাহিনী।

রাশেদ বলেন, নুরুল হক নুর এখনও আশঙ্কামুক্ত নন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া লাগতে পারে। ঢাকা মেডিক্যালে ভালো চিকিৎসা না দিতে পারলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, নুরের কিছু হলে আমরা কঠোর আন্দোলন করবো। হামলাকারী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। লুকিয়ে লুকিয়ে ব্যবস্থা নিলে হবে না।

তিনি বলেন, হামলার ঘটনায় সেনা সদরের বিবৃতি আমরা প্রত্যাখ্যান করেছি। গতকালের হামলার অনেক ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। আমরা মনে করি এতে ডিজিআইএফর হাত থাকতে পারে। গণঅভ্যুত্থানের পরও তারা এমনটি করবে আমরা মানবো না।

/ এমকে/আরকে/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি