গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা না করলে পরবর্তীতে স্থায়ী ড্যামেজের আশঙ্কা প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি নুরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে রাশেদ খাঁন উল্লেখ করেন, আঘাতে নুরের দুই চোখে এবং নাকের হাড় ভেঙে গেছে। এটা সেনসিটিভ স্থান। উন্নত চিকিৎসা ছাড়া বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।
তিনি আরও লিখেন, ‘বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আমাদের আস্থা আছে। কিন্তু নানা কারণে বাংলাদেশে নুরুল হক নুরের চিকিৎসায় নিরাপত্তা ঝুঁকি আছে। তাকে সুস্থ দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হবে। কিন্তু কীভাবে মুখে ও মাথায় আঘাত করা হয়েছে, তা দেশবাসী দেখেছেন। এই হামলার পেছনে কোনও বড় ধরনের পরিকল্পনা না থাকলে মাথায় ও মুখে আঘাত করার কথা নয়।’ তিনি অনতিবিলম্বে নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার দাবি জানান।









