সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত

নুরের ওপর হামলা: বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩১

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, ১৪ দলের রাজনীতি নিষিদ্ধসহ ৫ বিষয়ে একমত হয়েছে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

সভা শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিক সম্মেলনে জানান, সভায় পাঁচটি বিষয়ে একমত হয়েছে সবাই। প্রথমত, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছে, ঘোষণা দিয়েছে। কিন্ত সেই কমিটি গঠন হয়নি। সে কারণেই আজ সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে— ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।

দ্বিতীয়ত, সেইসঙ্গে নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের যারা রক্তাক্ত করেছে, সেসব দোষীদের অবশ্যই  আটক করতে হবে।

তৃতীয়ত, যেসব ফ্যাসিবাদবিরোধী শক্তি একসঙ্গে লড়াই-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করেছে। সেসব ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা প্রয়োজন। সভায় সবাই যে বক্তব্য রেখেছেন, আমরা বুঝতে পেরেছি, আমাদের মধ্যে যে বিভাজন, এক অপরকে ঘায়েল করার যে প্রতিযোগিতায় নেমেছিলাম, আমাদের এই বিভাজনের সুযোগে নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে। এটা ছিল ফার্স্ট কেস হিসেবে, দেখা যাক কী হয়। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা তৈরি করা, সেই বিষয় সবাই একমত পোষণ করেছি।

চতুর্থত, আওয়ামী লীগসহ তার দোসর জাতীয়পার্টিসহ ১৪ দলের বিচারের দাবিতে এই সভার সবাই একমত পোষন করেছেন।

পঞ্চম, নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে সংহতি সমাবেশ করা। এ ব্যাপারে সভায় উপস্থিত ২২টি দল সবাই একমত হয়েছি।

রাশেদ খান বলেন, এই ৫টি বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি। আমি ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ধন্যবাদ জানাই,  আমাদের মধ্যে ঐকমত্যের যে জায়গা তৈরি হয়েছে, যে একতার দরকার, একতার বিকল্প নাই। আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তি যদি এক থাকি, নতুন বাংলাদেশ গঠনে কোন বাঁধা থাকবে না।

রাশেদ জানান, সভায় অংশগ্রহণ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামি আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গী ২২টি  রাজনৈতিক দলের নেতারা।

/এসএ/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি