নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড: রাশেদ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের অবস্থা নিয়ে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘আমি আজকে সকালে ভিপি নুরকে দেখতে এসে দেখি, আমার সামনেই নাক দিয়ে এভাবে জমাট বাঁধা রক্ত বের হলো! সেখানে ঢাকা মেডিক্যালের ডিরেক্টরসহ আরও অনেক ডাক্তার ছিলেন।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে এসব তথ্য জানান রাশেদ খান। গত শুক্রবার আইনশৃঙ্খলাবাহিনীর বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন নুরুল হক নুর। ওইদিন আহত হন রাশেদ খানও। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনার প্রতিবাদ জানান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরকে বিদেশে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত দেন। 

বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখার সময় নিশ্চিত হওয়া যায়নি কবে নাগাদ নুরকে বিদেশে নেওয়া হবে। তবে দলীয় সূত্র এই প্রতিবেদককে জানায়, সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়া হতে পারে নুরুল হককে। 

আজ ঢাকা মেডিক্যাল হাসপাতালে নুরকে দেখতে যান রাশেদ খান। সেখান থেকে তিনি বলেন, ‘আজ চিকিৎসকেরা নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে আলোচনা করছিলেন। তখন আমি তাদের ডেকে দেখাই যে, নাক দিয়ে জমাট বাঁধা রক্ত পড়ছে। ডাক্তাররা সেটির ভিডিও করে নেন।’

‘যেটি বলা হচ্ছে, নুরুল হক নুর সুস্থ হওয়ার পথে। কিন্তু আসলেই না’ জানান রাশেদ খান। তিনি বলেন, ‘নুরুল হকের এখনও মাড়িতে ব্যথা, চোখের নিচে রক্ত জমাট বেঁধে আছে। হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন।’

‘নাকের হাড় পুরোপুরি ভেঙে গেছে, যে কারণে নাক বাঁকা হয়ে গেছে। তার মস্তিষ্ক পুরোপুরি কাজ করছে না। স্থির হয়ে বসতে ও শুতে পারছেন না। নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড।’

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের