ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি বাগছাসের

ঢাবি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণের দিন একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অভিযোগ করে তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনটির সদস্যসচিব জাহিদ আহসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচনে একাধিক ব্যালট পেপার আগেই পূরণ অবস্থায় পাওয়া যায়। রোকেয়া হলে একটি নির্দিষ্ট সময় ভোটগ্রহণ বন্ধ ছিল এবং সার্বক্ষণিক চালু থাকার কথা থাকলেও ভোট গণনার এলইডি স্ক্রিন একাধিকবার বন্ধ হয়ে যায়। এসব ঘটনায় নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সংগঠনটি বলছে, এ ধরনের অনিয়মের জন্য প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তারা দায়ী। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাই এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের মতামত প্রকাশ করেছে, আমরা সেই রায়কে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সবসময় সচেষ্ট থাকবে।

এছাড়াও স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন সম্পন্ন করায় ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানায় সংগঠনটি। ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা সামনের বছরগুলোতেও বজায় থাকবে বলে আশা রাখেন সংগঠনটির নেতাকর্মীরা।

/আরকে/
সম্পর্কিত
ডাকসু: নীলক্ষেতে ব্যালট ছাপা নিয়ে যে ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য
ডাকসু নির্বাচনে ১২টি অনিয়মের অভিযোগ ছাত্র ইউনিয়নের
ডাকসু নির্বাচনে নানা ‘অসঙ্গতি’, প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ আবিদ-কাদেরের
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ