এখনই যুগপৎ আন্দোলনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৯

অনলাইনসহ কয়েকটি সংবাদপত্রে শনিবার (১৩ সেপ্টেম্বর) ‘চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল’ যে সংবাদ প্রকাশিত হয়েছে—তা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

শনিবার এক বিবৃতিতে নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবির বিষয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবি পার্টির  অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে—যা নিয়মিত রাজনৈতিক কর্মসূচির ধারাবাহিকতা।

এতে বলা হয়, নিন্মকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এবি পার্টি ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে মিশ্র পদ্ধতির (সংখ্যানুপাতিক হারে একশত আসন বাকিটা প্রচলিত পদ্ধতি) ব্যাপারে ঐকমত্য কমিশনে ইতিমধ্যে মতামত দিয়েছে। এছাড়া এবি পার্টি শুধুমাত্র পিআর সাপেক্ষে উচ্চকক্ষের বিষয়ে একমত। ফ্যাসিবাদের সহযোগী হিসেবে ১৪ দল ও জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবিকে এবি পার্টি সমর্থন করে।

নেতারা বলেন, কোনও রাজনৈতিক জোট কিংবা যুগপথ আন্দোলনে যাওয়ার দলীয় সিদ্ধান্ত হলে এবি পার্টি জাতির সামনে দলীয় অবস্থান পরিষ্কার করবে।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী