‘কিছু রাজনৈতিক দল জুলাই সনদে সই করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ অক্টোবর ২০২৫, ১৩:২১আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৭:১৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দলের জুলাই সনদে সই করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না। আজকেও জুলাই সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে সই করবে। এর নাম দেওয়া হচ্ছে জাতীয় ঐক্য। আমরা মনে করি, প্রকৃতপক্ষে এটি কোনও জাতীয় ঐক্য নয়। শ্রমিকসহ নানা পেশার মানুষের অংশগ্রহণেই শক্তিশালী ঐক্য গড়ে উঠতে পারে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনে নেভি কলোনিতে এনসিপির শ্রমিক উইং ‘জাতীয় শ্রমিক শক্তি’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

নাহিদ বলেন, বিগত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শ্রমিকরা। ন্যায্য মজুরির জন্য চব্বিশের শুরুর দিকেও আন্দোলনে নামতে হয়েছিল তাদের। পুলিশের গুলিতে শ্রমিক মারা গিয়েছিলেন। সে সময় শ্রমিকের অধিকার ছিল না। কিন্তু ঐক্য প্রক্রিয়ায় তাদের রাখা হয়নি।

‘জাতীয় শ্রমিক শক্তি’ আত্মপ্রকাশ অনুষ্ঠান

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক কমিশন গঠিত হয়েছে। কিন্তু শ্রম কমিশন নিয়ে কোনও আলোচনা হয়নি। স্বাস্থ্য খাতসহ মানুষের জীবনের সঙ্গে গণসেবামূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত প্রতিষ্ঠানের সংস্কার নিয়েও কোনও আলোচনা নেই। শুধু নির্বাচন কেন্দ্রিক ৬টি সংস্কার কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছে। সেখানেও গণতন্ত্রের জন্য উল্লেখ করার মতো কিছু নেই।

নাহিদ বলেন, জাতীয় ঐক্য তখন হয়, যখন সর্বস্তরের মানুষ এক হয়ে লড়াই করে। যার দৃষ্টান্ত জুলাই গণঅভ্যুত্থানে দেখা গেছে। সে সময় কোনও রাজনৈতিক দলের ব্যানার ছিল না। শুধু ছাত্র-শ্রমিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ ছিলেন। এনসিপি সবসময় সেই ধরনের ঐক্য গড়ে তুলতে চায়।  

অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এমকে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী