ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার বিচার দাবি ছাত্র ইউনিয়নের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৫, ১৫:১৫আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৫:৩৮

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদস্য জুবায়েদ আহমেদ হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

নেতারা বলেন, জুবায়েদকে যে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে, তা আমাদের স্তম্ভিত করে। আমরা জুবায়েদ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের বিচার দাবি করছি।

তারা বলেন, গত কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়। অভ্যুত্থানের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদকে হত্যা করা হয়েছে। কোনও হত্যাকাণ্ডেরই বিচার আমরা দেখতে পাই নাই।

উপরন্তু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় অভিযুক্ত সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই বার বার নৃশংস সব হত্যাকাণ্ড ঘটছে, জুবায়েদ হত্যাকাণ্ড তার সবশেষ উদাহরণ। আগের হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করা গেলে জুবায়েদকে নৃশংসভাবে হত্যার শিকার হতে হতো না।

বিবৃতিতে জোবায়েদ হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করে নেতারা বলেন, আমরা অবিলম্বে জুবায়েদসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আমরা বাংলাদেশকে সন্ত্রাসের চারণভূমি হিসেবে দেখতে চাই না।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ভবনের একটি বাসায় ওই কলেজছাত্রীকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন।

জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী