আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৫, ১৯:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৯:৩৬

ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন, দলীয় কাঠামো, চলমান কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি, সংসদ সদস্য প্রার্থিতা নির্ধারণ প্রক্রিয়া, নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং তরুণদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়।

আইআরআই প্রতিনিধি দলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসনভিত্তিক সমঝোতার ধারাবাহিক প্রচেষ্টা সম্পর্কে অবহিত করা হয়। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপ ও সমঝোতা প্রক্রিয়া সম্পর্কেও প্রতিনিধি দলকে অবহিত করা হয়।

আইআরআই প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতি, স্বচ্ছতা ও সংগঠনগত শৃঙ্খলার প্রশংসা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলেল নুর আজিজি, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার উপস্থিত ছিলেন।

আইআরআই প্রতিনিধি দলে ছিলেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বোর্ড অব ডিরেক্টর ক্রিস্টোফার জে. ফাসনার,

ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো ও পরিচালক লিসা কার্টিস, গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া বিশেষজ্ঞ জেসিকা কিগান, আইআরআই’র রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের প্রোগ্রাম ডিরেক্টর জামি স্পাইকারম্যান, আইআরআই’র রাজনৈতিক দল ও প্রচারাভিযান পরামর্শক জন ফ্লুহার্টি, পরামর্শক ড্যারিন বিইলেকি, প্রোগ্রাম পরামর্শক অমিতাভ ঘোষ।

/এসটিএস/এম/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী