নির্বাচনে লড়বেন সৈকত আরিফসহ ছাত্র ফেডারেশনের ১০ নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৫, ১৬:৫০আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৭:১৩

সারা দেশের ৯৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক গণসংহতি আন্দোলন। এই মনোনীতদের মধ্যে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ অন্তত দশ জন নেতা রয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। এ সময় দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

প্রাথমিক মনোনীতদের মধ্যে ছাত্র ফেডারেশনের সৈকত আরিফ নওগাঁ-৫ আসন, জাহিদ সুজন (নারায়ণগঞ্জ-৫), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু রায়খান খান ব্রাহ্মণবাড়িয়া-৩, ফাতেমা রহমান বিথি (টাঙ্গাইল-৫), আরমানুল হক (কক্সবাজার-১), জিন্নাত আরা সুমু (রাজশাহী-২) প্রমুখ।

দলের সংসদ সদস্য প্রার্থী তালিকায় মনোনীত হওয়া প্রসঙ্গে সৈকত আরিফ বলেন, ‘নওগাঁ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হলেও সব সরকারের আমলে এ জেলা অবহেলিতই থেকেছে। অর্থনৈতিকভাবেও সবসময় পিছিয়ে থেকেছে নওগাঁ।’

তিনি বলেন, ‘আমাদের একজন নেতৃত্ব দরকার, যিনি এ সব বিষয় মাথায় রেখে নওগাঁর মানুষের জন্য কাজ করবেন। আমি নওগাঁর সন্তান হিসেবে সবসময় সেই দায় বোধ করি। তাই আমার পক্ষে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, সেটা সবসমই করতে চেয়েছি। সে জন্যই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি