প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ নিয়ে সংশয় কেটে গেছে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৫, ১৬:১৩আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৬:১৩

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি। জুলাই সনদ বাস্তবায়ন কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও প্রধান উপদেষ্টার ভাষণে সংশয় অনেকটাই কেটে গেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে বিভাজনই জাতীয় নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে। তবে আমরা মনে করি, এই সময়ে এসে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই সঠিক সিদ্ধান্ত।

তার মতে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সবার মতামতকেই গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রশ্নে সব দলকে এক থাকা জরুরি।

নুর বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ।

তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশজুড়ে নাশকতা চালাচ্ছে। তাই এ বিষয়ে সব দলকে সতর্ক থাকতে হবে।

সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর
‘আ.লীগ নিষিদ্ধ করেছে, বিএনপিও মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে?’
সংকট কাটাতে ভারত থেকে জ্বালানি? নুর বললেন, ‘সার্বভৌমত্ব বিকিয়ে নয়’
সর্বশেষ খবর
ফ্যামিলি কোর্টে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
ফ্যামিলি কোর্টে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি
গলে ১০ উইকেট নিয়ে ইতিহাস, কে এই ভারতের নতুন স্পিন সেনসেশন?
গলে ১০ উইকেট নিয়ে ইতিহাস, কে এই ভারতের নতুন স্পিন সেনসেশন?
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন