‘দেশে কমিউনিস্ট আন্দোলনে বদরুদ্দীন উমর স্মরণীয় হয়ে থাকবেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ নভেম্বর ২০২৫, ২২:৪২আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ২২:৪২

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকীম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনে বদরুদ্দীন উমর স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদারে মার্ক্সবাদ-লেনিনবাদী তাত্ত্বিক ও রাজনীতিক বদরুদ্দীন উমরের বিশ্লেষণমূলক লেখা পাঠের জরুরি তাগিদ সমাজে বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে জাতীয় মুক্তি কাউন্সিল সিরাজগঞ্জ অঞ্চলের উদ্যোগে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী কমিউনিস্ট বিপ্লবী বদরুদ্দীন উমরের স্মরণ সভা সিরাজগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

স্মরণ সভার শুরুতে বদরুদ্দীন উমরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক উদয় পাল।

বিদেশি কোম্পানির হাতে বন্দরের দুটি টার্মিনাল ৩০ বছর ইজারা দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন ফয়জুল হাকিম। তিনি বলেন, ইজারা দেওয়ার শর্ত জনগণের কাছে গোপন রেখে একাজ করা যাবে না।

সভায় বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়। সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিল সিরাজগঞ্জ অঞ্চলের সংগঠক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুগ্ম সম্পাদক শ্রমিক নেতা বরকতুল্লাহ।

আরও বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল শাহজাদপুর অঞ্চলের সংগঠক রাশেদুল হক রাসু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রূপান্তর নাট্যদলের আব্দুল মালেক, কওমী জুট মিলের প্রাক্তন শ্রমিক আবদুল মান্নান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা নবকুমার কর্মকার ও জাতীয় জুট মিলের শ্রমিক নেতা শহীদুল ইসলাম।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী