আপত্তির মুখে সংলাপ থেকে ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করে দিলো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৬ নভেম্বর ২০২৫, ১১:৩৪ আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩৪

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ থেকে বের করে দেওয়া হয়েছে ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধিদলকে। প্রতিনিধিদরটির নেতৃত্বে ছিলেন মুফতি আবুল হাসানাত আমিনী। মূলত একই দলের অপর অংশের আপত্তিতে তাদের চলে যেতে বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের শুরুতে এ ঘটনা ঘটে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তা ও ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় সংলাপ শুরুর কথা থাকলেও দলগুলোর প্রতিনিধিরা আগেই নিজ নিজ আসনে অবস্থান করেন।

সংলাপ শুরুর কয়েক মিনিট আগে সেখানে প্রবেশ করেন ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজিসহ প্রতিনিধিদল। এসময় আগে থেকে আসন গ্রহণ করা অংশ মুফতি আবুল  হাসনাত আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের আরেক অংশকে লক্ষ্য করে “ফ্যাসিবাদের দোসর” আখ্যায়িত মুফতি সাখাওয়াত হোসেন রাজি।

তিনি বলেন, “তারা বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। ২০২৪ সালসহ প্রতিটি একতরফা নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তারা এখানে থাকলে আমরা থাকবো না।”

এসময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ দুই পক্ষের প্রতিনিধিদের কাছে নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র দেখতে চান। সাখাওয়াত হোসেন রাজি আমন্ত্রণপত্র দেখালেও হাসনাত আমিনীর নেতৃত্বাধীন অংশ তাদের আমন্ত্রণপত্রের হার্ডকপি দেখাতে পারেনি।

এ সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “হার্ডকপি না থাকলে আপনারা চলে যান।”

এরপর আসনে বসেন সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

চলে যাওয়ার সময় দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, “নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্তে আমাদের বের করে দিয়েছে। অথচ নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধন রয়েছে।”

মুফতি সাখাওয়াত হোসেন রাজিসহ প্রতিনিধিদল

 সংলাপে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

/এমকে/এম/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
১৫ বছরে ১২০ কোটি তরুণের চাকরি হবে মাত্র ৪০ কোটি
১৫ বছরে ১২০ কোটি তরুণের চাকরি হবে মাত্র ৪০ কোটি
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
সবার সামনে লটারি করে পদায়ন পেলেন সরকারি প্রাথমিকের ২৯৭ নতুন শিক্ষক
সবার সামনে লটারি করে পদায়ন পেলেন সরকারি প্রাথমিকের ২৯৭ নতুন শিক্ষক
কক্সবাজারে নিহতদের মরদেহ শনাক্তে সিআইডিতে ডিএনএ নমুনা দিলেন স্বজনরা
কক্সবাজারে নিহতদের মরদেহ শনাক্তে সিআইডিতে ডিএনএ নমুনা দিলেন স্বজনরা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান