এনসিপি সৎ প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে, এটাই বড় চমক: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ নভেম্বর ২০২৫, ১২:২৬আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১২:২৭

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমরা সৎ প্রার্থীদের মনোনয়ন দিচ্ছি এটি আমাদের বড় চমক। কারণ ৫৩ বছরের রাজনীতির ইতিহাসে কোনও দল এমন দৃষ্টান্ত দেখাতে পারেনি। বড় দলগুলো এবারও গতানুগতিক ধারায় প্রার্থী বাছাই করছে। বিপরীতে আমরা সৎ ও অন্তর্ভুক্তিমূলক প্রার্থী দিচ্ছি।”

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎ করতে সারা দেশ থেকে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত হয়েছেন।

এ সময় পাটওয়ারী অভিযোগ করেন, এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে নানা হুমকি-ধামকির শিকার হচ্ছেন। এর জন্য তিনি প্রশাসনে থাকা আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকদের দায়ী করেন। তাদের অপসারণেরন দাবি জানান।

তিনি বলেন, “সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব। কিন্তু এটি রাজনৈতিক দলের কারণে এটি বারবার বাধাগ্রস্ত হচ্ছে।”

এনসিপির এই নেতা আরও বলেন, “জুলাইয়ের স্পিরিট ধরে রাখতে গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়াগ উচিত। আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করে যাবো।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

/এমকে/এম/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি