আইনজীবী আলিফ হত্যার দ্রুত বিচার দাবি এনসিপি ল’ইয়ার্স অ্যালায়েন্সের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৫, ১৬:৩৫আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৬:৩৫

চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীদের উইং ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স।

বুধবার (২৫ নভেম্বর) আলিফ হত্যাকাণ্ডের প্রথম মৃত্যুবার্ষিকীতে সংগঠনটির বিবৃতিতে উল্লেখ করা হয়— আলিফ হত্যা মামলায় মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এর মধ্যে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৭ জন এখনও পলাতক থাকায় বিচার কাজ শুরু করা যাচ্ছে না।

বিবৃতিতে পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচারকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়— শহীদ আলিফকে ফ্যাসিবাদী শক্তির দোসর, সুবিধাভোগী ও দেশ বিরোধী শক্তি নৃশংসভাবে খুন করে ভয়ের রাজত্ব তৈরি করতে চেয়েছিল। কিন্তু সেটা তাদের জন্য বুমেরাং হয়েছে। শহীদ আলিফ আমাদের জনগণের দেশপ্রেম আরও বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামে আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে একটি উগ্রবাদী গোষ্ঠী। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম(আইআইইউসি) থেকে এলএলবি ও এলএলএম পাস করে আইন পেশায় নিযুক্ত হন। তিনি ২০১৮ সালে চট্টগ্রাম আদালতে আইন পেশা শুরু করেন। পরবর্তীকালে ২০২৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী