নওগাঁ-২ আসনের সাবেক এমপি হুমায়ুন কবিরের খেলাফত মজলিসে যোগদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:২২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:২২

বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা বিএসএ হুমায়ুন কবির চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের হাতে নির্ধারিত প্রাথমিক সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনভুক্ত হন।

রাজধানীর মোহাম্মদপুরে একটি মিলনায়তনে যোগদান অনুষ্ঠানে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ইনসাফভিত্তিক পরিবর্তনের জনআকাঙ্ক্ষা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। গণমানুষ ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত রাজনীতির প্রতি অতীতের যেকোনও সময়ের চেয়ে বেশি আস্থাশীল। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছেন। আমরা একে ইসলামী সমাজব্যবস্থার প্রতি জনগণের প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখি।

যোগদান অনুষ্ঠানে আরও ছিলেন– খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ, জেলা শাখার অফিস সম্পাদক মুফতি আব্দুল আউয়াল প্রমুখ।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি