এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের নির্বাচন সম্পন্ন, আহ্বায়ক সাইফ-সদস্য সচিব নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:১২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:১২

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রথম আহ্বায়ক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আহ্বায়ক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইফ ইবনে সরওয়ার। এছাড়া সদস্য সচিব পদে নাজমুল বাশার ও মুখ্য সংগঠক পদে নির্বাচিত হয়েছেন যুবাইর আহমেদ সরদার।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ৫ ডিসেম্বর অনলাইনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক ও সদস্য সচিব পদে মোট ১৩ জন প্রার্থী এই নির্বাচনি প্রক্রিয়ায় অংশ নেন। বিশ্বের বিভিন্ন দেশের কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ মোট সর্বমোট ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এনসিপি ডায়াস্পরার নেতারা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা দূরদর্শী নেতৃত্ব, সুষ্ঠু সিদ্ধান্তগ্রহণের সক্ষমতা, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে সংগঠনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের নেতৃত্বে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে এবং বিশ্বব্যাপী বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে সর্বমহলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নবনিযুক্ত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

/এমকে/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী