দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে: সাদিক কায়েম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫০

বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি হয়েই থাকতে হবে। দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে।

রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, বুদ্ধিজীবীরাই সব সময় জাতিকে পথ দেখিয়েছেন। শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্বপ্ন ছিল বুদ্ধিজীবীরাই জাতিকে স্বপ্ন দেখাবেন। তবে দুঃখজনকভাবে কিছু বুদ্ধিজীবী ফ্যাসিবাদের উদ্দেশ্য পূরণে কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সাদিক কায়েম বলেন, আমি ছাত্র শিবিরের দায়িত্বে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আমরা সবসময় আপসহীন।

মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ২৪ এর মাধ্যমে দিল্লীর আজাদী থেকে মুক্তি পেয়েছি।

এদিন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
আমরা ১১ মাসে যা করেছি, ঢাবিতে ১০৫ বছরে কেউ তা করেনি: সাদিক কায়েম
শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রভোস্টকে তালাবদ্ধ করলেন ডাকসু নেতারা
সর্বশেষ খবর
সিপিএলে মিরাজের নতুন মিশন
সিপিএলে মিরাজের নতুন মিশন
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
ভিডিও কলে কথা বলাসহ যেসব সুবিধা পাবেন কারাবন্দিরা
ভিডিও কলে কথা বলাসহ যেসব সুবিধা পাবেন কারাবন্দিরা
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ