গণতান্ত্রিক উত্তরণের লড়াই বারবার হোঁচট খাচ্ছে: জেএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২৩ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৯

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে লড়াই শুরু হয়েছিল সেটি বারবার হোঁচট খাচ্ছে। সবশেষ ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নেও নানা বাধা আসছে। সেই বাধার সবশেষ সংযোজন জুলাই গণঅভুত্থানের অকুতোভয় সৈনিক ওসমান হাদির ওপর গুলিবর্ষণ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ফ্যাসিস্ট বিদায় দিয়ে আমরা যখন গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য নির্বাচনমুখী হলাম, ঠিক তখন এ ধরনের আক্রমণ।

তিনি বলেন, ১৯৭১ সালে আজকের বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা যেভাবে জাতির সূর্যসন্তানদের হত্যা করেছে, ঠিক তেমন হাদির ওপর হামলা করে পুরো জুলাই আন্দোলনের শক্তিকে হুমকি দিয়ে গেলো অগণতান্ত্রিক শক্তি। আমরা মনে করি, ঐক্যবদ্ধ লড়াই এই সংকট উত্তরণের এক মাত্র পথ।

জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, সেদিন সত্যের ওপর দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন আমাদের জ্ঞানী-গুণী, বুদ্ধিজীবীরা। এ কারণেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। আজও যারা সত্যের ওপর দাঁড়িয়ে থাকবে, বিজয় তাদেরই নিশ্চিত হবে। মিথ্যা শেষ পর্যন্ত কখনোই বিজয়ী হয়েছে ইতিহাস তা বলে না।

এ সময় আরও ছিলেন জেএসডির সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, দফতর সম্পাদক কামরুল আহসান অপু প্রমুখ।

জেএসডির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযথ উদযাপনের লক্ষ্যে ১৫ ডিসেম্বর বিকাল ৪টায় রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ ডিসেম্বর সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
বাজেটে আয়বৈষম্য মোকাবিলায় দিকনির্দেশনা প্রতিফলিত হয়নি: জেএসডি
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আ স ম রবের
সর্বশেষ খবর
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ